কমলগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: এক দিনের ব্যবধানে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ছয়চিড়ি গ্রামে ধলাই নদীর তীরে গাছে ঝুলন্ত অবস্থায় ময়না মিয়া (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দুই দিন আগে বুধবার বিকালে নিখোঁজ হয়েছিলেন।
এর আগে ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগনের কালাপানি পাহাড়ি এলাকায় নিখোঁজ এক চা শ্রমিকের লাশ উদ্ধার হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, ময়না মিয়া মস্তিস্ক বিকৃত ছিলেন। তিনি ইসলামপুর ইউনিয়নের কানাইদেশী গ্রামের মৃত হাফিজ উল্যার ছেলে। বিয়ের পর থেকে তিনি মাধবপুর ইউনিয়নের ছয়চিড়ি গ্রামে বসবাস করতেন।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় ছয়চিড়ি গ্রামের পূর্বে ধলাই নদীর তীরবর্তী জঙ্গলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় গ্রামবাসী তার লাশ দেখতে পান।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক সনক কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় মাধবপুরের ছয়চিড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করেন।
থানার উপ-পরিদর্শক সনক কুমার রায় ঝুলন্ত অবস্থায় ময়না মিয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed