সিলেটে ক্যান্সার আক্রান্ত যুবকের আত্মহনন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার মোগলগাওয়ে ক্যান্সার আক্রান্ত এক যুবক আত্মহনন করেছে। শুক্রবার বাড়ির আঙ্গিনায় খড়ের ঘরের তীরের সঙ্গে ঝুলে কবির আহমদ (২৮) নামের ওই যুবক আত্মহত্যা করে। সে মোগলগাঁও গ্রামের গালম শাহ এলাকার মৃত আনছার আলীর ছেলে।
পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে ঘুম থেকে ওঠে খড়ের ঘরে তীরের সঙ্গে কবিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক জালালাবাদ থানা পুলিশকে জানান তারা।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, কিছুদিন আগে কবিরের মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। সেই থেকে মানসিকভাবে ভেঙে পড়ে সে। ধারণা করা হচ্ছে এ কারণে সে আত্মহত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed