Main Menu

জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জাফলংয়ে সাঁতার কাটতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ির সোহরাব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে সোহরাব পিয়াইন নদীতে সাঁতার কাটতে নামেন। এরপর তাকে আর খুজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা অনুসন্ধান চালিয়ে দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহরাবের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed