বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন প্রভা রানী ও আরিফা বেগম
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রভা রানী মালাকার ও আরিনা বেগম বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। কমলগঞ্জের ২ জনসহ মৌলভীবাজার জেলার ৪ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গত ২১ জুলাই গেজেট জারি করেছে সরকার।
এ জেলার স্বীকৃতি প্রাপ্তরা হচ্ছেন কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত কামিনী রাম মালাকারের স্ত্রী প্রভা রানী মালাকার (তালিকা নং-১১৮), একই উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট (বড়চেগ) গ্রামের আব্দুল মতালিব উরপে মতালিব মিয়ার স্ত্রী আরিনা বেগম (তালিকা নং-১২২), রাজনগর উপজেলার পাঁচগাাঁও গ্রামের মৃত নারায়ন চন্দ্র মালাকারের স্ত্রী প্রভাসিনী মালাকার (তালিকা নং-১১৯) ও বড়লেখা উপজেলার বিওসি কেছরীগুল (ডিমাই বাজার) গ্রামের মৃত ছিদ্দেক আলীর স্ত্রী সাফিয়া খাতুন (তালিকা নং- ১২১)।
রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মাহবুবুর রহমান ফারুকী কর্তৃক বিগত ২১ জুলাই তারিখের জারীকৃত প্রজ্ঞাপন (গেজেট নং- ৪৮,০০,০০০০,০০৪,৩৭,৩৭৩,২০১৫- ৮৫৮/, পৃষ্টা নং ১৩০৫৬) অনুযায়ী এ জেলার ৪ জন ছাড়াও ঠাকুরগাঁও জেলার ১২ জন, চাঁপাই নয়াবগঞ্জের ২জন, সিরাজগঞ্জের ৫ জন, ময়মনসিংহের ৮ জন এবং সিলেটের ১ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেয়েছেন।
এছাড়া গত ১ সেপ্টেম্বর জারীকৃত গেজেট প্রজ্ঞাপনে মৌলভীবাজারের কুলাউড়ার মিনারা বেগম নামে আরেক জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেয়েছেন।
আলাপকালে কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা জয়নাল আবেদীন বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছর পর এই প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন বীরাঙ্গনারা। বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি লাভের এই বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। যারা মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেছেন, জামুকা (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) তাদের আবেদন যাচাই-বাছাই ও এ বিষয়ে তদন্ত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করার পর গেজেট জারি করা হয়েছে। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া এই বীরাঙ্গনারা এখন থেকে প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সব সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।
কমলগঞ্জের বীরঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া প্রভা রানী মালাকার ও আরিনা বেগম এ প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছর তাদের এই স্বীকৃতি পাওয়ায় তারা জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানান। দীর্ঘদিন পর রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় তাদের পরিবারে এখন আনন্দের জোয়ার বইছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed