বিশ্বম্ভরপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, পাঠদান ব্যাহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষক স্বল্পতার কারনে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। উপজেলার বিভিন্ন প্রাাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় চেয়ার, টেবিল, শিক্ষার্থীদের বসার বেঞ্চ ও আসবাব পত্রসহ সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে নানা রকম সমস্যা লেগেই থাকে।
সংশ্লিস্ট সুত্রে জানা যায়, উপজেলায় ৪২৮টি প্রাথমিক বিদ্যালয়ে মঞ্জুরীকৃত শিক্ষক পদের মধ্যে প্রধান শিক্ষকের ১০টি. সহকারি শিক্ষকের ২৫টি পদ সহ ৩৫ জন শিক্ষকের পদ শুন্য রয়েছে।
উপজেলার আমড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস জানান, তার বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৫৬৫ জন। মঞ্জুরীকৃত ৭ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত রয়েছেন ৪ শিক্ষক। এই ৪জন শিক্ষক দ্বারা ৫৬৫ জন ছাত্রছাত্রীকে পাঠদান দিতে গিয়ে অনেকটা বেকায়দায় পড়তে হচ্ছে শিক্ষকদেরকে। ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের বসার মত প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ না থাকায় অনেক সময় মাটিতে বসতে হচ্ছে শিক্ষার্থীদেরকে ।
উপজেলার বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাম্মৎ মুহছিনা খানম জানান, তার বিদ্যালয়ে শিশু শ্রেনী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত মোট ৯টি শ্রেণীতে ৫৬৬ জন ছাত্রছাত্রী রয়েছে। ৮ জন শিক্ষকের মঞ্জুরীকৃত পদ থাকলেও কর্মরত আছেন ৬ জন। এর মধ্যে মাতৃত্ব ছুটিতে আছেন ১ জন। একই অবস্থা রয়েছে উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার অনুকুল চন্দ্র দাস বলেন, উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক স্বল্পতা সহ নানাবিধ সমস্যা রয়েছে। ৭৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৯টি মাদ্রাসা সহ মোট ৮৬টি বিদ্যালয়ে আমি সহ ২ জন কর্মকর্তা দ্বারা নিয়মিত ভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে তদারকি করতে গিয়ে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed