সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার শরীর চর্চা ও সাঁতার শিক্ষা প্রতিষ্ঠান গার্ডেন ক্লাবের সুইমিং পুলে ডুবে এক যুবক মারা গেছে। তার নাম সাফওয়ান আহমদ (২৬)। সে নগরীর উত্তর বারুতখানা এলাকার আবুল হাসানের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মেন্দিবাগের গার্ডেন টাওয়ারের মালিকানাধীন গার্ডেন ক্লাবের সুইমিং পুলে সাঁতার শিখতে যায় সাফওয়ান আহমদ। গত তিনদিন ধরে সে এই প্রতিষ্ঠানে সাঁতার শিখছে।
বৃহস্পতিবার সাফওয়ানকে পুলে রেখেই প্রশিক্ষক বাইরে বেরিয়ে যান। এসময় সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যায় সাফওয়ান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ, বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed