ইউএনও’র শাস্তির দাবিতে সিলেটে সাংবাদিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের শালায় সাংবাদিক নির্যাতনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ বিন ইকরামের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের চার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনকালে বক্তারা বলেন, শালার ইউএনও আসিফ বিন ইকরামের অনিয়ম-দূর্নীতির সংবাদ প্রতিবেদন প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ইউএনও আসিফ দৈনিক শ্যামল সিলেট’র সাংবাদিক বকুল আহমদ তালুকদারের উপর অমানুষিক নির্যাতন চালান। তার এহেন কর্মকান্ড স্বাধীন সাংবাদিকতা ও গনতন্ত্রের বরখেলাফ এবং মানবতাবিরোধী। বক্তারা ইউএনও আসিফ বিন ইকরামকে শুধু প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের পরিচালনায় মানবন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের মিনহাজ উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, আব্দুলাহ আল নোমান, সুহেল রানা, জৈন্তাপুর প্রেসক্লাবের রেজওয়ান করিম সাব্বির, কানাইঘাট প্রেসক্লাবের কাওসার আহমদ। অন্যদের মধ্যে ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনাফ খান, কানাইঘাট আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক এডভোকেট মামুন রশিদ, শিক্ষক নেতা শাহজাহান চৌধুরী, ফটো সাংবাদিক আনিছ মাহমুদ, এইচ এম শহীদুল ইসলাম, মামুন হোসেন, পাপ্পু তালুকদার, মনিরুজ্জামান রনি, জেলা ছাত্রলীগের রিয়াজূল ইসলাম, সেচ্ছাসেবক লীগের ফারুক আহমদ, যুবলীগের মাসুদ আহমদ, নূরে আলম,শাহ আলম স্বাধীন,শরিফুর রহমান, কয়সর আলম, ছাত্র নেতা নাসির উদ্দিন, কামাল উদ্দিন, জসিম উদ্দিন প্রমূখ।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed