রাজশাহীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পানিতে ডুবে তোতা (২৫) নামে এক যুবকের মৃত্যূ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোতা নগরীর মতিহার থানার কাজলা এলাকার আরমান আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, সকাল সাতটার দিকে তোতা তার বাড়ির পার্শ্ববর্তী এক পুকুরের পাশে দাড়িয়ে ব্রাশ করছিল। এমন সময় তার মৃগী রোগ উঠলে পানিতে পড়ে যায় সে। এরপর সকাল আটটার দিকে তার লাশ পুকুরে ভেসে উঠে। পরে এলাকাবাসি তার লাশ উদ্ধার করে। সাথে সাথে তাকে রামেক হাসপাতলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed