সিলেটে ৮ ছাত্রদল নেতাকর্মী বেখসুর খালাস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দায়েরকৃত দ্রুত বিচার মামলায় । ছাত্রদল নেতা কামরুল ইসলাম, মোস্তাক আহমদ সহ ৮ নেতাকর্মীকে বেখসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেটের টীফ মেট্রোপলিটন মেজিষ্ট্যাট সাইফুজ্জামান হিরু এ রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩ জুন সিলেট ইন্টারন্যাশনার ইউনির্ভাসিটি ক্যাম্পাসে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজ্জাক খান রাজের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জওহর লাল দাস বাদী হয়ে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন (মামলা নং- ১৬২/১৪)। মামলার প্রেক্ষিতে পুলিশ ছাত্রদল নেতা কামরুল ইসলাম, মোস্তাক আহমদ সহ ৮ জনকে গ্রেফতার করে । মামলা দায়েরের ৮দিনের মাথায় চার্জশিট প্রদান করে কতোয়ালী থানা পুলিশ।
আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন এড. আশিক উদ্দিন, এড. আরিফা সুলতানা পপি, এড. আতিকুল হক প্রমূখ।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed