সিকৃবি’তে মঞ্চস্থ হলো সুখের খোঁজে সুখলাল
সিকৃবি সংবাদদাতা: চা-জনগোষ্ঠী। চা-বাগান ঘিরে তাঁদের জীবন। পাতা চয়ন করে চলে সংসার। দিনমান শ্রম-ঘামের জীবনে বঞ্চনা ও অবহেলার মধ্যে সুখ কী— এ যেন তাঁদের যাপিত জীবনের বড় এক অজানা বিষয়। এরপরও জীবন থেমে নেই। অধিকারবোধ থেকে জন্ম নেয় সংগ্রাম।
এভাবে চা-জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম ও সংস্কৃতি উপজীব্য করে নির্মিত নাটক সুখের খোঁজে সুখলাল বুধবার সন্ধ্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চায়িত হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থীদের সংগঠন আর্তির আমন্ত্রণে সিলেট নাট্যমঞ্চের পরিবেশনায় সন্ধ্যা সাতটায় মঞ্চায়ন শুরু হয় সুখের খোঁজে সুখলাল নাটকের।
বিদ্যুৎ করের রচনায় নাটকের নির্দেশনায় ছিলেন রজত কান্তি গুপ্ত। নাটকের গল্প ও অভিনয়শিল্পীদের পরিবেশনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মঞ্চ যেন একখণ্ড চা-বাগানে রূপ নিয়েছিল। দর্শকেরাও মুগ্ধ হয়ে উপভোগ করেন তা।
নাটক শেষে প্রদর্শিত নাটক নিয়ে আলোচনা করেন অতিথিরা।
অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার তাঁর বক্তৃতায় নাটক দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, সুখের খোঁজে সুখলাল নাটকে চা-শ্রমিকদের জীবনসংগ্রাম, মুক্তিযুদ্ধে তাদের বিশেষ অবদানকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা অবশ্যই বর্তমান প্রজন্মের মাঝে দেশপ্রেমকে উজ্জিবীত করবে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed