শৈলকুপায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠান থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার।
জানা গেছে, ভোক্তা অধিকার লঙ্ঘন আইনে পৌর এলাকার হাবিবপুর মায়ের দোয়া বেকারী থেকে ৩ হাজার টাকা, শেখপাড়া রিমা হোটেল থেকে ২ হাজার টাকা, মা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ২ হাজার টাকা, নন্দী মিষ্টান্ন ভান্ডার থেকে ৩ হাজার ও গাড়াগঞ্জ আব্দুস সাত্তারের জিলেপির দোকান থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান মিঞা ও শৈলকুপা থানার এসআই ইকবাল কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed