Main Menu

গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুরে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মাটিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আজহারুল ইসলাম (৩৫) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের প্রয়াত ইউসুফ আলীর ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার ঘোষ বলেন, সকালে গৃহবধূকে একা পেয়ে তার ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করে আজহারুল। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আজহারুলকে ধরে পুলিশে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed