ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: মাধ্যমিক শ্রেণীর পরীক্ষার মান বন্টন পরিবর্তন সহ ৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের ১৩টি উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।
বুধবার দুপুরে চৌরাস্তায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় প্রায় ২ ঘন্টা শহরের যানচলাচল বন্ধ হয়ে যায়। দূর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
পরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেওয়া হয়।
পরে ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকে স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীরা। ৬ দফা দাবিতে উলে¬খ্য রয়েছে যে, ৬ টি সৃজনশীল প্রশ্নের উত্তর ২ ঘন্টা ১০ মিনিটে দেওয়া ওনেক কঠিন হয়ে যায়। সেখানে ২ ঘন্টা ৩০ মিনিটে ৭ টি সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দিবে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে সৃজনশীল ৭ টির পরিবর্তে ৬ টি করার দাবি জানান শিক্ষার্থীরা।
এসময় ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, সিএম আয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ সহ প্রায় ১৩ স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed