ছাতকে নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ ছাতকে সুরমা নদীতে তলিয়ে যাওয়া কিশোর মামুনের গলিত লাশ ৪৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার রাতে শহরের প্রায় দুই কিঃমি পশ্চিমে আন্ধারীগাঁও-মল্লিকপুর এলাকায় নদীতে লাশ ভেসে উঠলে রাতেই উদ্ধার করা হয়। সোমবার সকাল ৮টায় যানাজা শেষে শহরের মন্ডলীভোগ কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় মন্ডলীভোগ-ঢাকাইয়াবাড়ির ব্যবসায়ি বদর উদ্দিনের পুত্র মামুন (১৪) সুরমা নদীর বিট ফরেষ্ট এলাকায় বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। ঘটনার পর থেকে সিলেট ও ছাতক ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed