ওসমানীনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণ
ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে দশম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী (১৬) কে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার নিজ কুরুয়া গ্রামে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম কে উদ্ধার করে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডাক্তারী পরিক্ষার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেছে।
জানা যায়, উপজেলার নিজ কুরুয়া গ্রামের আলী আকবরের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী (১৬) কে ঘরে রেখে রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সবজি ক্ষেতে যান। এই সুযোগে একই গ্রামের তশির মিয়ার পুত্র সোহেল মিয়া (২৪) আলী আকবরের বসত ঘরে প্রবেশ করে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে মা-বাবা ঘরে এসে কান্নাজনিত অবস্থায় মেয়েটিকে দেখতে পেয়ে কারণ জিজ্ঞাসা করলে সে ঘটনাটি খোলে বলে।
এসময় পার্শ্ববর্তী লোকজনের সহযোগিতায় এ ব্যাপারে থানা পুলিশকে খবর দেয়া হলেও থানার এস আই মহিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে রবিবার দুপুরে থানায় নিয়ে আসলেও অফিসার ইনাচার্জ আব্দুল আওয়াল চৌধুরী থানায় অনুপস্থিত থাকায় এদিন রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত ভিকটিমকে থানায় বসিয়ে রাখা হয়।
পরবর্তীতে রাত ১২টার দিকে এ ব্যাপারে মামলা রুজু করে রাতে মেয়েটিকে হাসপাতালে না পাঠিয়ে বাড়িতে পাঠানো হয়। সোমবার সকাল ১১টার দিকে ডাক্তারী পরিক্ষার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করে থানা পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আবদুল আওয়াল চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed