গৃহবধূ হত্যায় রাজশাহীতে স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড
রাজশাহী থেকে হাবিব জুয়েল : রাজশাহীতে সাথী ইয়াসমিন নামে এক গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সাথী ইয়াসমিনের স্বামী মো. আরিফ হোসেন, আরিফের দুই ভাবি হানিফা হাসান ইভা ও মাহফুজা জান্নাতি লাইভা।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৪ এপ্রিল বিকালে আরিফ হোসেন ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে সাথী ইয়াসমিনের উপর নির্যাতন চালায়। এক পর্যায়ে তারা সাথীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হয়। তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই সন্ধ্যায় তার মৃত্যু হয়।
আদালতের পিপি মর্জিনা খাতুন জানান, ওই ঘটনায় সাথীর বড়ভাই সুজন হোসেন বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। পরে আরিফ, আরিফের দুই ভাবি হানিফা হাসান ইভা ও মাহফুজা জান্নাতি লাইভা ও মা মর্জিনা বেগমকে আসামি করে অভিযোগপত্র দেয়। অভিযোগ প্রমাণ না হওয়ায় মা মর্জিনা বেগমকে খালাস দেওয়া হয়।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed