আরিফুল হক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুস ছগির মিয়া জানান, রোববার রাত থেকে আরিফুল হক চৌধুরীর রক্তচাপ ও ডায়বেটিস বেড়ে যায়। তাকে আজ দুপুরে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরিফুল হক চৌধুরীর ঘনিষ্টজন জুরেজ আবদুল্লাহ জানান, আরিফুল হককে ওসমানী হাসপাতালে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীন থাকা আরিফুল হক চৌধুরী দীর্ঘদিন থেকেই অসুস্থতায় ভোগছেন।
Related News
‘গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণের মূল্য বৃদ্ধি জনস্বার্থ বিরোধী’
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্যপণের দাম নিয়ন্ত্রণের বিষয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণRead More
সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পুনর্নির্বাচিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখার আমির পুনর্নির্বাচিত হয়েছেন মাওলানা হাবীবুর রহমান।Read More



Comments are Closed