জালালাবাদ সেনানিবাসে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অনুশীলন শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ উদ্যোগে সোমবার থেকে সিলেটে সাতদিনব্যাপী ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ-২০১৬ (ড্রি)’ শীর্ষক শুরু হয়েছে।
জালালাবাদ সেনানিবাসে সোমবার সকাল সাড়ে ৯টায় এই বহুজাতিক দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন এর উদ্বোধন করা হয়। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর জালালাবাদ সেনানিবাসে প্রথম পর্ব এবং ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
সিলেট ছাড়াও ঢাকা ও চট্রগ্রামে একযোগে এই বহুজাতিক দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন আয়োজন করা হয়েছে। সিলেট বিভাগে ১৭ পদাতিক ডিভিশন এবং সিলেট সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুশীলন আয়োজন করেছে।
সিলেটে প্রথম পর্বের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জিওসি সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার-সিলেট এরিয়া, মেজর জেনারেল আনোয়ারুল মোমেন পিএসসি। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন দুর্যোগ ও ত্রান মন্ত্রনালযের যুগ্ম সচিব ড. অরবিন্দু শেখর, ড্রি অনুশীলন সিলেট এর তত্ত¡াবধায়ক ৩৬০ ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এবং ৩৩ বি এর অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার।
উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আয়োজিত অনুশীলনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা ছাড়াও সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারী ও জাতিসংঘ অফিসসমূহ এবং দেশি-বিদেশি ১শ’ টি সংস্থার প্রায় এক হাজার প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল এবং ভারতের প্রায় ৪৫জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
এই যৌথ অনুশীলনের মাধ্যমে ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি,অনুশীলনে অংশগ্রহণকারী সকল সহযোগী সংস্থার কর্মপদ্ধতির সমন্বয়, পারস্পরিক ধারণা বৃদ্ধি, বিভিন্ন আবশ্যকীয় পরিকল্পনা প্রণয়ন, উদ্ধার, চিকিৎসা ইত্যাদি পরিচালনা ও অনুশীলন করা হবে। এছাড়াও বিভিন্ন দলে বিভক্ত হয়ে পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন সমন্বয় কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রকৃত দুর্যোগ মোকাবেলার ন্যায় গুরুত্বপূর্ণ বিষয়াদি অনুশীলন করা হবে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed