ওসি মোস্তাফিজ হত্যা: ১২১ আসামিকে কারাগারে প্রেরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান নিহতের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় ১২১ আসামিকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
সোমবার দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট নজরুল ইসলামের আদালতে আসামিরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
এর মধ্যে উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গয়াছ মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আ.লীগ নেতা ও ইউপি সদস্য দিলু মিয়া, বেলাল আহমদ সহ ১২১ জন।
আসামিদের জেল হাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবি সুহেল চৌধুরী বলেন, মামলার ১২১ আসামি আদালতে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
তিনি বলেন, আসামি পক্ষের আইনজীবিরা ন্যায় বিচার পাননি। তবে আসামিদের জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।
জানা গেছে, ২০১৪ সালের ১৭ই ডিসেম্বর উপজেলার ওসমানীনগরের গোয়ালাবাজারে অটোরিকশা শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের মধ্যে নতুন শাখা স্থাপন করাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষকালে ওসি মোস্তাফিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঐ দিন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একশ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮শ লোককে আসামি করে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
গত ১৩ এপ্রিল ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অকিল উদ্দিন উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিককে প্রধান আসামি করে ১৩১জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট প্রেরণ করেন।
পরে অধিকতর তদন্তের দায়িত্ব পান পিবিআই’র পরিদর্শক এমরান হোসেন। গত ১৮ আগস্ট তিনি ১২৭ জনকে অভিযুক্ত করে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেন।
সোমবার অভিযোগ শুনানীকালে মামলার ১২৭ জন আসামির মধ্যে ১২১ জন আদালতে উপস্থিত ছিলেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed