Main Menu

ছাতকে ৬দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

ছাতক প্রতিনিধি : ছাতকে তানজিনা বেগম নামের ৮ম শ্রেণির এক স্কুলছাত্রী গত ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। গত বুধবার সকালে বিদ্যালয়ে গিয়ে সে আর ফিরে আসেনি। তানজিনা বেগম উপজলোর উত্তর খুরমা ইউনিয়নের ঘাটপার গ্রামের আরজ আলীর কন্যা ও মল্লিকপুর মডেল উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
প্রতিদিনের মতো তানজিনা বেগম গত বুধবার সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। ওইদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত তানজীনা ঘরে ফিরে না এলে তার পিতা ও স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। গত ৬দিন ধরে তানজিনা বেগম নিখোঁজ রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
এ ব্যাপার নিখোঁজ স্কুল ছাত্রীর ভাই সালমান মিয়া ছাতক থানায় একটি সাধারন ডায়রী করেছে। থানার এসআই নূর মিয়া জিডির সত্যতা স্বীকার করেছেন।

Share





Related News

Comments are Closed