সিলেট জেলা ছাত্রদল নেতা রুবেল আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেলকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে নগরীর জিন্দাবাজার থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আটক রুবেল দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত একটি মামলার এবং সিলেট জেলা আদালতে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার পরোয়ানাভুক্ত আসামী।
র্যাব জানিয়েছে- আশরাফ উদ্দিন রুবেল (৩২) বিশ্বনাথ সাতপাড়া গ্রামের আসব উদ্দিনের ছেলে। সে সিলেট জেলা ছাত্রদলের বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক ও একজন শীর্ষ সন্ত্রাসী। সিলেটের বিভিন্ন এলাকায় ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি-জামায়াত কর্তৃক আহুত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জ্বালাও-পোড়াও, গাড়ী ভাংচুর, গাড়ীতে অগ্নিসংযোগ এবং সড়কপথে চলাচলরত গাড়ীতে পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে ব্যাপক ত্রাস সৃষ্টি করে।
র্যাব প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- বিভিন্ন থানায় রুবেলের বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
ছাত্রদল নেতা রুবেলকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed