সরাইলে ট্রাকচাপায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছন। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মহাসড়কের ইসলামাবাদ এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস বিকল হয়ে পড়ে ছিল। বাসের চালক, কন্ডাক্টর ও সহযোগী বাসটি মেরামতের কাজ করছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে ওই তিনজন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed