বড়ছড়া শুল্ক ষ্টেশনে ৩টি হ্যান্ডট্রলি আটক
মিলাদুর রহমান, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে: সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া শুল্ক ষ্টেশন এলাকা দিয়ে বিনাশুল্কে সীমান্তের ওপার থেকে চুনাপাথর নিয়ে আসার পথে ৩টি হ্যান্ডট্রলি ও ২০০ ঘনফুট চুনাপাথর আটক করেছে বিজিবি।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের টেকেরঘাট বিওপির বিজিবির একটি টহল দল নায়েক কামরুলের নেতৃত্বে শনিবার রাতে বড়ছড়া শুল্ক ষ্টেশনের মেইন পিলার ১১৯৯ এর পূর্ব দিকে জিরো লাইন থেকে চুনাপাথর বোঝাই করার সময় হ্যান্ডট্রলি গুলো আটক করে। আটককৃত ট্রলি ও চুনাপাথরের মুল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার ২শ টাকা।
টেকেরঘাট কোম্পানী কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম জানান, জব্দ তালিকা শেষে রবিবার ট্রলি ও চুনাপাথর সুনামগঞ্জ কাষ্টমসে জমা দেয়া হয়েছে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed