শৈলকুপায় এসআই’র বিরুদ্ধে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তমালতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও এক কনস্টেবলের বিরুদ্ধে পথচারিকে ধরে ক্যাম্পে নিয়ে টাকা পয়সা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শৈলকুপা উপজেলার ফাজিলপুর গ্রামের মোবাইল ফোন মেকানিক রাজু আহমেদ শৈলকুপা উপজেলা নির্বার্হী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে গত ১৯ সেপ্টেম্বর কুষ্টিয়া যাওয়ার সময় তমালতলা পুলিশ ক্যাম্পের সাদা পোষাকের একজন কনস্টেবল তমালতলা বাজার থেকে তাকে ধরে বলে ’তোর কাছে জাল টাকা আছে’ ক্যাম্পে চল।
এরপর তার মোবাইল ফোন ক্যাম্পে নিয়ে ভেঙ্গে ফেলে। ক্যাম্পে নিয়ে ১০ হাজার টাকা দাবি করে। নইলে জাল টাকার মামলা দিয়ে চালান দিব বলে ভয় দেখায়। এরপর তার দেহ তল্লাশী করে পকেট থেকে ৪ হাজার টাকা ক্যাম্প ইনচার্জ এসআই আনোয়ার হোসেন ও কনস্টেবল কেড়ে নিয়ে ছেড়ে দেয়।
অভিযোগ পত্রটি উপজেলা নির্বীহী অফিসার দিদারুল ইলম ব্যবস্থা গ্রহনের জন্য শৈলকুপা থানার ওসি বরাবর পাঠিয়ে দেন।
এ ব্যাপারে অভিযুক্ত এসআই আনোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে কথা বললে, তিনি পাল্টা বলেন, অভিযোগকারি জাল টাকার ব্যবসা করে। আমি ঢাকাতে সাক্ষী দিতে এসেছি,‘শৈলকুপায় ফিরে অভিযোগের জবাব দিব’।
ঝিনাইদহের সহকারি পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল বলেন, এসআই’র বিরুদ্ধে তিনি অভিযোগ শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed