Main Menu

বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কার্যক্রম শুরু

তথ্য প্রযুক্তি ডেস্ক: বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কার্যক্রম রোববার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে। বেইজিং বলছে, প্রকল্পটি মানুষের ভিনগ্রহের প্রাণী খোঁজার কাজে সহায়ক হবে।

দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলছে, পার্বত্য গুইঝু এলাকায় দ্য ফাইভ হানড্রেড মিটার এপারেচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোফ(ফাস্ট) তার কার্যক্রম শুরু করে। ফাস্টের নির্মাণ কাজ ২০১১ সালে শুরু হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১৮ কোটি মার্কিন ডলার। এটির আয়তন প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান।

ফাস্ট মহাকাশে নানা তল্লাশির পাশাপাশি বুদ্ধিমান প্রাণীজগতের খোঁজে কাজ করবে।

উল্লেখ্য, চীন তার অগ্রগতি বিশ্বকে জানান দিতে সামরিক শৌর্যের পাশাপাশি মহাকাশেও কোটি কোটি ডলারের প্রকল্প হাতে নিয়েছে। দেশটি আগামী ২০২০ সালের মধ্যে মহাশূন্যে স্থায়ী মহাকাশ কেন্দ্র নির্মাণ এবং চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।

Share





Related News

Comments are Closed