Main Menu

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালে মেয়ের বাবা মো: মোস্তফা বাদী হয়ে থানায় অপহরণের একটি অভিযোগ দায়ের করেন।
অপহৃত স্কুল ছাত্রী মিনা বেগম (১৩) শহরের আইডিয়াল হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ও নিশ্চিন্তপুর এলাকার মোস্তফার মেয়ে।
মেয়ের বাবা মো: মোস্তফা অভিযোগ করে বলেন, গত বুধবার সকাল ৯টার দিকে আইডিয়াল হাই স্কুলে প্রাইভেট পড়ার জন্য তাঁর মেয়ে বাড়ী থেকে বের হয়। প্রাইভেট পড়া শেষ করে বাড়ী ফেরার সময় স্থানীয় আমিনুল ইসলাম সহ কয়েকজন যুবক অটোবাইকে করে তাঁর মেয়েকে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, মেয়েটিকে উদ্ধারের জন্য আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed