Main Menu

গুম হওয়া ছাত্রদল নেতা জুনেদের বাসায় বিএনপি নেতৃবৃন্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গুম হওয়া ছাত্রদল নেতা জুনেদের সিলেট নগরীর উপশহরস্থ বাসায় শনিবার রাতে যান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এসময় তার সাথে ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক ডাঃ শাখাওয়াত হাসান জীবন এবং বিভাগীয় সহ সাংগঠনিক দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহনগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী ও মহানগর ছাত্রদলের সাবেক সদস্য কামরান হোসেন হেলাল।
এসময় গুম হওয়া জুনেদ’র পরিবারকে শান্তনা দিয়ে নেতৃবৃন্দ বলেন, আল­াহ তায়ালা একদিন না একদিন আমাদের স্নেহের ছোট ভাই জুনেদ কে আমাদের মধ্যে ফিরিয়ে দিবেন। বিএনপিকে ভালবেসে রাজনীতি করার প্রতিহিংসার কারণে আজ সে মা বাবা ছেড়ে অনেকদিন যাবৎ গুম রয়েছে। বাবা মা জানেন আদরের সন্তানের কতটুকু মমতা। তাই একদিন না একদিন আওয়ামী অবৈধ সরকারের প্রতিহিংসার প্রতিফলন ঘটবে।
নেতৃবৃন্দ প্রত্যেকটি নেতাকর্মীকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে যে সকল আন্দোলন সংগ্রামে ডাক দেওয়া হবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আহŸান জানান।
এসময় উপস্থিত ছিলেন গুম হওয়া জুনেদের ছোট ভাই মইনুল, কামরুল হাসান, মাজেদ খান, সোমেল চৌধুরী, সাইদুর রাহমান, নির্ঝর রায়।

Share





Related News

Comments are Closed