Main Menu

সিলেটে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিড়ি আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যমানের অফিসার্স চয়েজ মদ ও ভারতীয় বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে- শনিবার দিবাগত রাতে জকিগঞ্জের উজিরপুর এলাকায় কুশিয়ারা নদীতে একটি নৌকা থেকে ৭৯ বোতল মদ এবং কানাইঘাটের সুরইঘাট থেকে ২১ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেন বিজিবি সদস্যরা। এগুলো স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed