Main Menu

সাংবাদিক মহিউদ্দিন শীরুর মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মহিউদ্দিন শীরুর ৭তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় দরগায়ে হজরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, বাদ জোহর মিলাদ মাহফিল ও দোয়া এবং পরে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবদন।
অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহিউদ্দিন মীরু স্মৃতি পরিষদের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল।
এ উপলক্ষে দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে, বালাগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন শীরুর মৃত্যুবার্কিী উপলক্ষ্যে কলেজে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য সিলেটের বিশিস্ট সাংবাদিক, সাহিত্যিক ও অধ্যক্ষ মহিউদ্দিন শীরু ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর মাত্র ৫৪ বছর বয়সে হূদরোগে আক্রান্ত হয়ে নগরের নাইওরপুল এলাকার নিজ বাসভবনে মৃত্যবরন করেন। পরদিন দরগাহ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মহিউদ্দিন শীরু ১৯৫৫ সালের ২৫ জুলাই সিলেটের বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট কার্যালয়ের প্রধান ছিলেন। এ ছাড়া তিনি প্রথম আলো বন্ধুসভা সিলেট জেলা কমিটির উপদেষ্টা ছিলেন।

Share





Related News

Comments are Closed