Main Menu

জৈন্তাপুরে বাল্য বিয়ে নিয়ে মতবিনিময়

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সকল হাত এক করি, বাল্য বিয়ে বন্ধ করি’- এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বাল্য বিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ এখলাছুর রহমানের সভাপতিত্বে ইউপি সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহেল মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এসঅাই শফিউল অালম, প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দে, অাব্দুল জলিল, জৈন্তাপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অানোয়ারুল হক, কাজী জয়নাল অাবেদীন। এছাড়া উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ইউপি সদস্য-সদস্যাবৃন্দগন উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed