ছাতকে নদীতে গোসলে গিয়ে কিশোর নিখোঁজ
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে গোসল করতে গিয়ে মামুন (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার দুপুর ১২টায় শহরের বিট ফরেষ্ট এলাকায় সুরমা নদীতে গোসল করতে গেলে এঘটনা ঘটে।
সে শহরের মন্ডলীভোগ-ঢাকাইয়াবাড়ির ব্যবসায়ি বদর উদ্দিনের পুত্র।
ঘটনার পর থেকে সিলেট ও ছাতক ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সুরমা নদীতে মামুনের কোন সন্ধান পাওয়া যায়নি।
সিলেট ফায়ার সার্ভিসের অফিসার আব্দুল মতিন জানান, শনিবার দুপুর থেকে নিখোঁজ মামুনের সন্ধান করে এখন রাতের অন্ধকার ঘনিয়ে আসায় অভিযান আপাততঃ স্থগিত রাখা হয়েছে। পরে আবারো অভিযান চালানো হবে বলে তিনি জানান।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed