সিলেটে চার ক্লিনিককে ১১ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা এলাকায় ৪টি ক্লিনিকে সেবামূল্য তালিকা ও লাইসেন্স সঠিকভাবে নবায়ন না থাকায় জরিমানা করা হয়েছে। শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় গ্রীন ভিউ ক্লিনিকে সেবামূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা, ল্যাব ডেল্টাকে ৩ হাজার টাকা, মহানগর ক্লিনিককে ৩ হাজার টাকা ও ওয়েল কেয়ার ক্লিনিককে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোস্তাফিজুর রহমান। তার সাথে সহযোগীতা করেন আর্ম পুলিশ বেটালিয়নের সিনিয়র এএসপি আব্দুল কুদ্দুস ফরাজী পিপিএম। এসময় মাদার কেয়ার, সিটি ল্যাব, পাইওনিয়ার ক্লিনিক, ক্রিসেন্ট সহ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed