ইলিয়াস আলীর আদর্শ মুছে ফেলা যাবে না : শাহজাহান
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা: বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ইলিয়াস আলীকে সরকার গুম করে রাখলেও তার আদর্শ মুছে ফেলা যাবে না। ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে সরকারকে অনেক মূল্য দিতে হবে। ইলিয়াস আলীকে ফিরে না পেলে রাজনৈতিক মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নিখোঁজ ইলিয়াস আলীর পরিবারের পাশে আছেন, পাশেই থাকবেন।
শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও ইলিয়াস পত্মী তাহসিনা রুশদী লুনা, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম সম্পাদক আব্দুল হাই, বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, প্রবাসী বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, জসিম উদ্দিন জুনেদ, জেদ্দা বিএনপি নেতা হাবিবুর রহমান, বিএনপি নেতা মোনায়েম খান, হাফিজ আরব খান, সুমন মিয়া, আব্দুল কুদ্দুছ, আলা উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, সদস্য সচিব মাস্টার ফখরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রানা, যুবদলের যুগ্ম আহবায়ক শামিমুর রহমান রাসেল, নান্নু মিয়া, আব্দুল লতিফ, গোবিন্দ মালাকার, যুবদল নেতা শাহজাহান, আসক আলী, ছালেক আহমদ, আবু সুফিয়ান, রানা মিয়া, আব্দুস সালাম, মানিক মিয়া জাহাঙ্গীর মিয়া, ময়নুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান রাসেল, আবদুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মতিউর রহমান সুমন, উপজেলা ছাত্র দলের আহবায়ক (একাংশ) শাহ আমির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, আব্দুর রহমান খালেদ, শেখ ফরিদ, শামছুদ্দিন, তারেক আহমদ খজির, লিটন শিকদার, ইমরান আহমদ সুমন, রুহেল আহমদ কালু, সাইদ আহমদ, রুবেল আহমদ, প্রবেল, রুমেল, নজরুল, সাইফুল, কিরন বৈধ্য, দুলাল মেম্বার, সুমন, দিলোয়ার, ফাহিম, সালাম, সুজেল, সাজ্জাদ, ময়নুল, রাসেল, আবু বক্কর, কলেজ ছাত্রদল নেতা একে রাজু, রাসেল আহমদ, আখতার মিয়া, জিয়াবুর মিয়া, আফজল, কলিম, জয় দেব নাথ, ইসমাঈল, শিব্বির, ইব্রাহিম প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed