Main Menu

টাঙ্গুয়ার হাওরে চোরের কবলে পর্যটক, আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসে বাংলার অভিযাত্রী ট্রাভেলার গ্রুপের সদস্যরা চোরের কবলে পড়ে দুটি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন সেট ও একটি ডিএসএলআর ক্যামেড়া খোঁয়া যাওয়ার পর পুলিশ উদ্ধার করেছে। এ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই চোরকে শনিবার রাত সোয়া ৭টার দিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন।
আদালত ও পুলিশ সুত্রে জানা যায়, বাংলার ট্রাভেলার নামে একটি গ্রুপ টাঙ্গুয়ার হার ভ্রমণে এসে শুক্রবার রাতে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের নৌকা ঘাটে নৌকায় রাত্রী যাপন করেন। সুযোগ বুঝে গভীর রাতে দুই চোর ভ্রমণকারীদের দুটি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন সেট ও একটি ডিএসএলআর ক্যামেরা চুরি করে নিয়ে যায়। বিষয়টি ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়িতে অবহিত করলে ফাঁড়ির ইনচার্জ এসএসআই তপন কুমার দাস শনিবার সন্ধায় চুরি যাওয়া মালামাল সহ দুই চোরকে আটক করেন। আটককৃতরা হলো, উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড়ার মৃত কিতাব আলীর ছেলে কাজল মিয়া ও আলী আকবরের ছেলে সাদ্দাম হোসেন। পরে ধৃত চোরদের টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম আবদুল্লাহ বিন রশীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদেরকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। উদ্ধারকৃত মোবাইল ফোন সেট ও ক্যামেরা ভ্রমণকারীদের ফেরত দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed