সিলেটে হিন্দু বাড়িতে তালা, ক্ষোভ-উত্তেজনা
বিশেষ প্রতিনিধি: সিলেটে সংখ্যালঘু হিন্দুবাড়িতে তালা লাগিয়ে দিয়েছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। এ নিয়ে সংখ্যালঘু স¤প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। নগরীর লামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানায় একাধিক সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, নগরীর লামাবাজারের বর্তমান বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এএসপি) মো. আব্দুস সত্তার সরকারী খাস খতিয়ানেভুক্ত (ছাপা দাগ-৩৬২৭ ও ৩৬২৮) ৭১ শতক ভূমি দখলে নিয়ে বাড়ি নির্মান করে বসবাস করে আসছেন। যার বর্তমান বাজার মূল্য ১৪ কোটি টাকা। বাড়ির সামনে রয়েছে ছাপা ৩৬২৬ দাগে সিলেট সিটি কর্পোরেশনের নির্মিত জনচলাচলের ৮ ফুট প্রস্থের রাস্তা, যার বর্তমান দাগ নং-১৯২৫৮। বাড়ির ভূমি দখলের পর সরকারী এ রাস্তা দখলে নিতে এএসপি (অবঃ) মো. আব্দুস সত্তার ও তার ছেলেরা রাস্তার এক মাথায় গেরেজ ও মাঝখানে গেইট নির্মান করে জনচলাচলে প্রতিŸন্ধকতা সৃষ্টি করছিলেন। প্রতিবেশী বাসার মালিক সুজিত দেব ও তার কেয়ারটেকার হরিদাশ এর প্রতিবাদ করলে এএসপি (অবঃ) আব্দুস সত্তার ও তার ছেলে হুমায়ুন কবির শাহীন ও হুমায়ুন কবির তুহিন তাদের ধাওয়া করেন এবং প্রাণে মারার হুমকি দেন। এ ঘটনায় সুজিত দেব গত ১৯ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-১১৩৫) করেন। জিডির খবর পেয়ে এএসপি (অবঃ) আব্দুস সত্তার ও তার ছেলেরা আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা শনিবার (২৪ সেপ্টেম্বর) সুজিত দেব’র বাসার গেইটে তালা ঝুলিয়ে দেন। ফলে বাসায় থাকা সংখ্যালঘু হরিদাশ ও তার পরিবার সম্পূর্ন বন্দী হয়ে পড়েছেন।
এ ব্যাপারে এএসপি (অবঃ) মো. আব্দুস সত্তারের সাথে মুটোফোনে কথা হলে তিনি জানান, প্রতিবেশী সুজিত দেব তার বাসার দেয়াল ভেঙ্গে গেইট নির্মান করেছেন। এখানে সরকারী কোন রাস্তা থাকার কথা তিনি সম্পূর্ন অস্বীকার করেছেন। তবে তিনি যে বাড়িতে থাকেন সে বাড়ির ভূমির মালিক তিনি নিজে কি না সে ব্যাপারে কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
সরকারী রেকর্ডে এএসপি (অবঃ) আব্দুস সত্তারের বর্তমান বাড়ির ৭১ শতক ভূমি সরকারী খাস খতিয়ানের (ছাপা) ৩৬২৭ ও ৩৬২৮ দাগের ভূমি এবং দক্ষিণে ছাপা ৩৬২৬ দাগ জনচলাচলের সরকারী রাস্তা। সা¤প্রতিক বুজারত জরিপেও এ তিন দাগের ভূমি সরকারের নামে রেকর্ড করা হয়েছে।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed