সিলেটে বিপিএল আসরের জমকালো উদ্বোধন
স্পোর্টস ডেস্ক: রঙিন আলোকছটা আর সুরের মুর্ছনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিপিএলের সিলেট পর্বের উদ্বোধন হয়। উদ্বোধনকে রাঙাতে অনুষ্ঠানে সুরের ছন্দ নিয়ে হাজির হয়েছেন খ্যাতনামা পপ তারকা মমতাজ, সুরের জাদুকর আইয়ুব বাচ্চু, কমেডি তারকা আবু হেনা রনি, জনপ্রিয় কন্ঠশিল্পী লিজা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিপিএলের আয়োজক কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেকের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাক মাহি উদ্দিন আহমেদ সেলিম ছাড়াও বিপিএলের আয়োজক কর্তৃপক্ষ, বাফুফের কর্মকর্তা, সিলেটের রাজনীতিবিদ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষ এই উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্ট উপভোগ করতে ২শ টাকা মূল্যের টিকেট কেটে স্টেডিয়ামের গ্যালারিতে প্রায় হাজার পাঁচেক দর্শক উপস্থিত হয়েছেন।
আগামী ২৫ সেপ্টেম্বর ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডির মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএলের সিলেট পর্ব মাঠে গড়াবে। মাঝে ২৮ অক্টোবর বিরতি দিয়ে ১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ চলবে। বিকাল সাড়ে ৪টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed