Main Menu

তাহিরপুরে ব্যবসায়ীকে গাছে বেঁধে পিঠিয়ে রক্তাক্ত জখম

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট আবারো সন্ত্রাসী ও দুর্বৃক্তদের পদচারণায় আতংকের কেন্দ্রস্থল হয়ে উঠছে। পুলিশ ফাঁড়ির অদুরেই বাণিজ্যিক কেন্দ্রে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে শুক্রবার সকালে একদল সন্ত্রাসী কয়লা ব্যবসায়ীকে প্রকাশ্যে শতশত লোকজনের সামনে অপহরণ করে নিয়ে গিয়ে একটি বাড়িতে গাছের সঙ্গে বেঁধে পিঠিয়ে রক্তাক্ত জখম করে।
অপহরণ ও হামলার শিকার কয়লা ব্যবসায়ীর নাম রহমত আলী ওরফে রহমু মিয়া। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের পৈলনপুর গ্রামের মৃত জব্বর আলীর ছেলে।
একাধিক ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে থাকা রহমত আলীকে শুক্রবার সকালে ১৪/১৫ জনের একদল চিহ্নিত সন্ত্রাসী ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে মারপিঠ করে প্রকাশ্যে অপহরণ করে নিয়ে যায়। পরে বাণিজ্যিক কেন্দ্রের পার্শ্ববর্তী কামড়াবন্দ গ্রামের একটি বাড়িতে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই ব্যবসায়ীকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ব্যবসায়ী ও এলাকাবাসীরা সংঘটিত হয়ে ওই ব্যবসায়ীকে আটকে রাখা কামড়াবন্দের ওই বাড়ি থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় গোটা বাণিজ্যিক কেন্দ্র ও আশে পাশের কয়েকটি এলাকায় ক্ষোভ ও আতংক ছড়িয়ে পড়েছে।
তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান বিষয়টি তিনি ব্যবসায়ীদের মাধ্যমে জানতে পেরেছেন এবং এ ঘটনার সাথে জড়িতদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে দ্রত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed