কমলগঞ্জে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় পদ্মছড়া চা বাগান ফুটবল মাঠ এলাকায় ওয়াসিদ মিয়া (২৫) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে চারটা থেকে কমলগঞ্জে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সাথে সৃষ্ট বজ্রপাতে মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগান ফুটবল মাঠ এলাকায় ওয়াসিদ মিয়া মারা যায়। সে একই ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে। ঘটনার পর তাকে দ্রত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকাল সাড়ে ৫টায় কর্তব্যরত চিকিৎসক ডা: দেবজ্যোতি সিনহা মৃত ঘোষনা করেন। মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বজ্রপাতে ওয়াসিদ মিয়া নামে এক দিনমজুরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
এদিকে খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বজ্রপাতে নিহত দিনমজুরকে দেখতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি তাৎক্ষনিকভাবে নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed