ঠাকুরগাঁওয়ে ৩ মোটর সাইকেল চোর আটক
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মোটর সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো শহরের নিশ্চিন্তপুর এলাকার আফানুলাহ বাবুর ছেলে হামিদুল ইসলাম (২৩), হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে শাহীন (৩২) ও নীলফামারী জেলার প্রগতিপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মিলন (২৩)।
ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মর্তুজা বলেন, গত ১০ আগস্ট শহরের আইনজীবী সমিতির চত্বর থেকে অ্যাড. সৈয়দ আলীর ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
এরই প্রেক্ষিতে শুক্রবার ভোরে শহরের নিশ্চিন্তসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মোটরসাইকেল চোরকে আটক করা হয়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed