Main Menu

ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ১

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রানীশংকৈলে ছুড়ি দিয়ে উপর্যুপরি কুপিয়ে সেতাব আলী (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে তার স্ত্রী রেখা বেগম।

এ সময় ঘাতক জসিম পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

শুক্রবার সকালে রানীশংকেল উপজেলার কলিগাও গ্রামে এই ঘটনা ঘটে।

রানীশংকৈল থানার এস আই জায়েরুল ইসলাম জানান, প্রতিবেশী ইদরিশ আলীর ছেলে জসিম সকালে বাড়িতে ঢুকে সেতাবকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। এসময় নিহতের স্ত্রী রেখা বেগম তাকে জাপটে ধরে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

পূর্ব শত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।

Share





Related News

Comments are Closed