কুলাউড়ায় পাঁচ ফার্মেসীকে ৫৩ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোহাম্মদ খোরশেদ আলম এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন এর সমন্বয়ে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া শহরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৫টি ফার্মেসীকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে।
অভিযানকালে পলি ক্লিনিক এর মালিক ইমাদ উদ্দিনকে ৫ হাজার টাকা, সেইফ মেটারনিটি এন্ড সার্জিক্যাল ক্লিনিক এর মালিক দেবব্রত চক্রবর্তীকে ৫ হাজার টাকা, জনতা ফার্মেসীর মালিক দরাজ মিয়াকে ২০ হাজার টাকা, আজাদী মেডিক্যাল হল এর মালিক বিধান চক্র দেবকে ১৫ হাজার টাকা এবং লেমন ফার্মেসীর মালিক জাহাঙ্গীর কবিরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব সূত্র জানায়, তারা দীর্ঘদীন যাবৎ মেয়াদ উর্ত্তীর্ণ ঔষুধ বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed