সিলেটে বিআরটিএ অফিসে চার দালালকে সাজা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিআরটিএ অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযানে দালালির অভিযোগে চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলম ও অমিত চত্রবর্তী।
বৃহস্পতিবার দুপুরে সিলেট বিআরটিএ অফিসে অভিযান চালায় জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময় দালালির অভিযোগ সেখান থেকে চারজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের মধ্যে আসলামকে ৭ দিনের জেল ও ২শ’ টাকা জরিমানা করা হয়। সে নরসিংদী জেলার আব্দুল আজিজের ছেলে।
এছাড়া অন্যদের মধ্যে নগরীর শেখঘাটের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে শাকিল আহমদকে ৪ দিনের জেল ও ২শ’ টাকা জরিমানা, জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকার কসাব আলির ছেলে আবুল হাসেমকে ৫শ’ টাকা এবং কুমিল্লা জেলার মাঝিগাছা ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে আব্দুল আজিজকে ৪শ’ টাকা জরিমানা করা হয়।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed