সিলেটে দুই জঙ্গীকে ৩০ বছরের কারাদণ্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আলোচিত ‘সূর্য দীঘল’ বাড়ির অস্ত্র-বিস্ফোরক মামলায় জঙ্গি শায়খ আবদুর রহমানের সহযোগী দুই জঙ্গিকে ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমান, অনাদায়ে আরও সাত বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়ার আদালতে দায়েরকৃত অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় তাদেরকে এই কারাদণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত জঙ্গিরা হলেন দণ্ডপ্রাপ্তরা হলেন, মাজেদুল ইসলাম হৃদয়, আবদুল আজিজ ওরফে আজিজুল ইসলাম হানিফ।
২০০৬ সালের ২ মার্চ জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান কে সিলেট নগরীর টিলাগড় শাপলাবাগের সূর্য দীঘল বাড়ি থেকে গ্রেফতার হন। এর আগে মাজেদুল ইসলাম এবং আব্দুল আজিজ হানিফ শায়খ আবদুর রহমানের সহযোগী হিসেবে কাজ করে আসছিল।
সিলেট আদালতের পিপি মাসুক আহমেদ জানান, সূর্য দীঘল বাড়ির অস্ত্র-বিস্ফোরক মামলার (জিআর ২০৮/০৬) বিশেষ ক্ষমতা আইন ১৯৪/১৩ মামলায় জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানসহ তিনজন আসামি ছিলেন। এর আগে ২০০৭ সালের ৩০ মার্চ শায়খ আব্দুর রহমানের ফাঁসি কার্যকর করা হয়।
আদালতে ৪৩ জন সাক্ষির মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেওয়া হয়।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed