Main Menu

তাহিরপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণীর ছাত্রী

মিলাদুর রহমান, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে: ৭ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী বুধবার বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল তারই বিদ্যালয় পরিচালনা কমিটি ও পুলিশী সহীযোগীতায়।
সুনামগঞ্জের তাহিরপুরে বাদাঘাট হাজি জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেনীতে পড়ুয়া বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের রহিছ মিয়ার কিশোরী কন্যা বেগম আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ছানু মিয়ার ছেলে রহিজুলের বুধবার বিয়ের দিন ধার্য্য ছিল। বর পক্ষকে ভুড়িভোঁজ করানোর জন্য কাঁক ডাকা ভোর থেকেই চলছিল আয়োজন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম সকালে বিষয়টি থানার ওসি মো. শহীদুল্লাহ কে অবহিত করলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় বাদাঘাট বাজার থেকে কনের বাবাকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। পরবর্তীতে কনের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিয়ে নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর শর্তে মুছলেকা নিয়ে বিয়েটি বন্ধ করা হয়।

Share





Related News

Comments are Closed