সিলেটে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারে বাস চাপায় ইউপি মেম্বারসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালাবাজার ইউনিয়নের বাঘরখলা কালাপুর গ্রামের মকবুল মিয়ার ছেলে ইউনিয়ন মেম্বার ইউনুছ আলী (৩০) ও বাবুল মিয়ার ছেলে আব্দুস শহিদ (২৭)। তারা ইউনিয়ন অফিসে কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান চৌধুরী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে লালাবাজার অতিক্রমকালে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
দক্ষিণ সুরমা থানার এস আই আলতাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed