Main Menu

তাহিরপুরে চেক ডিজওনার মামলায় ব্যবসায়ী গ্রেফতার

মিলাদুর রহমান, তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে: সুনামগঞ্জের তাহিরপুরে চেক ডিজওনার মামলায় দ্বীর্ঘ দিন পালিয়ে থাকার পর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আবদুল মন্নাফ ওরফে মন্নাফ মড়ল উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত আছমত মড়লের ছেলে ও চারাগাঁও শুল্ক ষ্টেশনের একজন কয়লা ব্যবসায়ী।
পুলিশ জানায়, উপজেলার কলাগাঁও নিজ বাড়ি থেকে পুলিশ বুধবার ভোররাতে কয়লা ব্যবসায়ী মন্নাফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সুনামগঞ্জ সদর মডেল থানার একটি চেক ডিজওনার মামলায় আদালত থেকে ওয়ারেন্ট জারী করা হলে মন্নাফ মড়ল দ্বীর্ঘ দিন পলাতক ছিলেন।

Share





Related News

Comments are Closed