Main Menu

দিনাজপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর ও খানসামা উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পার্বতীপুর উপজেলার হাসিনা নগর এলাকায় বজ্রপাতে পিয়ারু মুসাহার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই সময় আহত হয়েছেন আরো ৬জন। মৃত পিয়ারু রংপুরের বদরগঞ্জ উপজেলার হাসিনা নগরের বাসিন্দা।

পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোফাক্ষারুল ইসলাম ফারুক জানান, দুপুরে বৃষ্টির মধ্যে ওই ৭জন দিনমজুর জমিতে ঘাস নিড়ানীর কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই পিয়ারু মারা যান। এতে আহত হন আরো ৬জন।

অপর ঘটনায় সকাল ৮টায় খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগর গ্রামে খানসামা উপজেলায় বজ্রপাতে মতি চন্দ্র রায় (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মতি চন্দ্র রায় খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগর গ্রামের পন্ডিত পাড়ার মৃত মেঘনাধ চন্দ্র রায়ের ছেলে।

খানসামার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ জানান, মঙ্গলবার সকালে মতি চন্দ্র রায় ধানক্ষেতে কাজ করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed