Main Menu

ছাতকে দু’পক্ষের সংঘর্ষ আহত ৩০

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত আমির উদ্দিন, ইব্রাহিম আলী, কালা মিয়া, রুহুল আমিন ও রাজু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের ছাতক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মুক্তিরগাঁও গ্রামে এক সালিশ বৈঠকে কাচা মিয়ার সাথে একই গ্রামের আমির উদ্দিনের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে ছাতক-সিলেট সড়কের মুক্তিরগাঁও এলাকায় দু’পক্ষ দেশীয় লাটি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলাকালে সড়কের দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাটিচার্জ করে। এক পর্যায়ে কালারুকা ইউপি চেয়ারম্যান ও স্থানীয় মুরব্বীদের হস্থক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ছাতক থানার এসআই সফিকুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মুরব্বীদের নিয়ে বিষয়টি আপোষ নিস্পত্তির চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed