সিলেট দ্রুত বিচার ট্র্র্যাইব্যুনালে ইমন হত্যা মামলার কার্যক্রম শুরু
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঞ্চল্যকর শিশু ইমন হত্যা মামলা সোমবার সিলেটের দ্রুত বিচার ট্রাইবুনালে উঠেছে। ৭ আসামীর মধ্যে গ্রেফতারকৃত ৬ জনকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেছেন আগামী ৩ অক্টোবর। ওইদিন চার্জ গঠন হতে পারে।
এদিকে সোমবার আদালতের বিচারক মকবুল হোসেন কারাগারে থাকা ৪ আসামীর মধ্যে বাচ্চু নামের এক আসামীর জামিন মঞ্জুর করেছেন। এছাড়া জামিনে থাকা অপর দুই আসামী কাহার ও নুরুল আমিনের জামিন বহাল রেখেছেন। পলাতক আসামী সালেহ আহমদ ছাড়া ৬ আসামী জামায়াত নেতা সুয়েবুর রহমান সুজন, বাচ্চু, জায়েদ, রফিক, কাহার ও নুরুল আমিন আদালতে উপস্থিত ছিলেন।
প্রথমদিন মামলার শুনানীকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোর কুমার কর শিশু ইমন হত্যার লোমহর্ষক বর্ননা দিয়ে দ্রুত বিচার সম্পন্নের আবেদন করেন। তিনি সাক্ষিদের নিরাপত্তার বিষয়টিও আদালতকে অবগত করেন।
বাদি পক্ষের আইনজীবী শমিউল আলম জানান, প্রথমদিন আদালতে আসামীদের উপস্থিত করা হয়েছে। জামিনে থাকা দুইজন আসামীর জামিন বাতিলের আবেদন করা হয়েছিল। আদালত জামিন বহাল রেখেছেন। আগামী ধার্য্য তারিখে মামলার চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ও লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার কমিউনিটি বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্র ছিল ইমন। ২০১৫ সালের ২৭ মার্চ তাকে অপহরন করা হয়। পরে মুক্তিপনের দু’লক্ষ টাকা না পেয়ে অপহরনকারীরা শিশু ইমনকে হত্যা করে। ৮ এপ্রিল মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে কদমতলী বাসষ্ট্যান্ড থেকে শিশু ইমনের হত্যাকারী ঘাতক ইমাম সুয়েবুর রহমান সুজনকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, বিষের বোতল ও রক্তমাখা কাপড় উদ্ধার করে। এমনকি বাতিরকান্দি হাওর থেকে ইমনের মাথার খুলি ও হাতের হাড় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ইমনের বাবা জহুর আলী বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাতক থানায় মামলা (নং-৩২) করেন।
চলতি বছরের ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রনালয় চাঞ্চল্যকর এ মামলাটি দ্রুতবিচার ট্রাইবুনালে প্রেরনের জন্য গেজেট প্রকাশ করে। ফলে বিচার দ্রুত নিস্পত্তি ও সুবিচার পাওয়ার প্রত্যাশায় রয়েছেন নিহত শিশু মোস্তাফিজুর রহমান ইমনের পিতা ও মামলার বাদী জহুর আলী।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed