Main Menu

জগন্নাথপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে এক যুবতী পানিতে ডুবে মারা গেছে।
জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের মাসুক মিয়ার কন্যা মিছবাহ বেগম(১৯) বোরবার সন্ধ্যায় নিজ বাড়ীর পুকুরে পানি আনতে গেলে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে আত্মীয়-স্বজনেসহ স্থানীয়রা অনেক খোঁজা-খোঁজির পর পানির নিচ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার তরে। সে একজন মৃগীরোগী বলে তার আত্মীয়-স্বজন জানিয়েছেন। সোমবার তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Share





Related News

Comments are Closed